ওয়ানবাংলানিউজ: লন্ডনে ব্যাংক লোন পাইয়ের দেয়ার লোভনিয় অফার দিয়ে ব্যাংকের গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার পাউন্ড হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক প্রতারক চক্র ব্যবসা, ব্যক্তিগত লোন, ব্যবসায়ের প্ল্যান ইত্যাদির নামে চমকপ্রদ অফারের মাধ্যমে জনগনের পকেট কাটার এক নতুন ফাঁদ পেতে লুটে নিচ্ছে টাকা কড়ি সর্বস্ব। ইতোমধ্যেই প্রতারকদের এই প্রতারনার ফাদে পা দিয়ে অনেকেই মোটা অংকের টাকা খুইয়ে কেউ নিজ ব্যাংকের দ্বারস্থ, কেউ একশন ফ্রড এজেন্সির আর কেউ চুপসে নীরবে ভাগ্যের উপর ছেডে দিয়েছেন।
জানাগেছে, এই প্রতারক চক্র প্রতারণার শুরু করে ইন্টারনেট / অনলাইন আবেদনের সুযোগের মাধ্যমে। এমনকি অনলাইনে কোন ওয়েব সাইটে আপনি প্রবেশ করে ইনকোয়ারি দিবেন, অমনি তারা আপনার ফোন নাম্বার ও ব্যক্তিগত অনেক তথ্য হাতিয়ে নিয়ে ল্যান্ডার বা ফাইন্যান্স কোম্পানি সেজে আপনাকে লোন, ব্যবসার লোন ইত্যাদির অফার দিবে। তাদের অফারের ধরন হলো, তারা বলবে, আমরা ডাইরেক্ট ল্যান্ডার, ব্রোকার নই। আপনি ইনকোয়ারি দিয়েছেন বা ওমুক ওয়েব সাইটে আবেদন (জেনুইন ওয়েব সাইটে) করেছেন লোনের জন্য, আপনার লোন এক্সেপ্টেড হয়েছে। তারপর লেন্ডার যেভাবে সব ডিটেইলস নেয়, সেভাবে নিয়ে ক্রেডিট স্কোরের মাধ্যমে আপনাকে লোন এক্সেপ্টেড, টার্মস এন্ড কন্ডিশন, রিপেমেন্ট সব বলবে ভালোমতো। আপনি যখনি খুশী মনে সম্মত হলেন, তখনো তাদের লোভনীয় চেহারা প্রকাশ করবেনা। আপনাকে বলবে আপনার লোন ট্রান্সফার হয়ে যাবে আপনার একাউন্টে ৩০ মিনিট বা আরও কম সময়ের মধ্যে ।
আপনি হয়তো ভাবছেন, আপনি লোন পেয়ে যাবেন। না , এবার তাদের আরেকটি কল আসবে, ফার্স্ট পেমেন্ট অগ্রিম দেয়ার জন্য। আপনার লোন পেমেন্টের অবস্থা আছে কিনা তা দেখার জন্য। সেটা করতে হবে আপনার ব্যাংক একাউন্টের মাধ্যমে ট্রান্সফার।
আপনি হয়তো ভাবছেন, ফার্স্ট পেমেন্ট এডভান্স দিলে ক্ষতি কী । কারণ তারা বলবে, ফার্স্ট পেমেন্ট দেয়ার পর পেমেন্ট স্টার্ট হবে আরও একমাস পরে ডাইরেক্ট ডেবিটের মাধ্যমে- যেহেতু আপনি ফার্স্ট পেমেন্ট দিয়ে দিচ্ছেন। আপনি ফার্স্ট পেমেন্ট দেয়ার পর এবার ম্যানেজার পরিচয় দিয়ে ফোন করবে লোন ট্রান্সফারের আগে আপনার ডিটেইলস ভেরিফাই করার জন্য। ভেরিফাই করে আপনি ভাবছেন লোন এসে যাবে।
এবার তারা চাইবে আরো পেমেন্ট – আপনি তখন আপনার মানি রিফান্ড চাইলে তারা আরো অনুনয় বিনয় করে আপনাকে অনেক বিকল্প অপশন দেখিয়ে বলবে, আপনার লোন ট্রান্সফার হবে -এটা করার পর।
এভাবে তারা ব্রিটেনের অসংখ্য লোককে প্রতারিত করেছে। কারো ব্যাংক একাউন্ট থেকে এই ফাকে ট্রান্সফার করে নিয়েছে, কারও বেনিফিট জালিয়াতি করেছে আইডি দিয়ে।
যে ফোন নাম্বার তারা সচরাচর ব্যবহার করে সেই ফোন নাম্বার হলো- ০৩৩৩ ০২২ ০৩৭৪
কৃতজ্ঞতা: সৈয়দ শাহ সেলিম আহমদ















