কামরানের অবস্থার অবনতি, ঢাকায় নেয়া হয়েছে

687

সিলেট সংবাদদাতা: করোনায় আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

রোববার (৭ জুন) তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার নেয়ার সিদ্ধান্ত হয়। বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট থেকে ঢাকায় নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুশান্ত কুমার মহাপাত্র জানান, কামরানের শরীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার রাতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসলে শনিবার সকালে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান বলেন, করোনার উপসর্গ ছাড়াও বদর উদ্দিন আহমদ কামরানের ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যা রয়েছে। সিলেটে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে সিলেটে তার চিকিৎসা চলছিল। তবে তার পরিবারের সদস্যদের ইচ্ছায় তাকে ঢাকায় নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।