ওয়ানবাংলানিউজ: গ্রেটার বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ফ্যামিলি গেট টু গেদার গত ১৪ আগস্ট রবিবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের সদস্যরা স্ব-পরিবারে উপস্থিত হন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আছাদ উদ্দীন এবং সভা পরিচালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম জীবন।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা জামাল উদ্দিন রাজন, আতাউর রহমান, জামাল আহমেদ, মিছবাহ চৌধুরী, শাহনুন আশরাফ, শাহিন ইকবাল, লুলু আহমেদ, ফখরুল আলম, সাহাব উদ্দীন, লাভলী চৌধুরী সাহেদা, কামাল উদ্দীন, মাসুক আহমদ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কে এন নাসির, কামরুল ইসলাম, প্রিন্স চৌধুরী, আজিম উদ্দীন, তাজ উদ্দীন, জুসেল আহমদ, আকবর হুসেন, ময়নুল ইসলাম, আব্দুস সামাদ, হাফিজ আব্দুল জলিল, নাজমুল ইসলাম, হাবিবুর রহমান, ফয়সল রহমান, আব্দুল মালিক, নূরুল ইসলাম, সাহাব উদ্দীন, রুনু মিয়া রিফাত চৌধুরী প্রমুখ।















