নিউকাসেল ছাত্রলীগের পূর্ণমিলনী: শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয়

1455

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস-ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবের ৭০ বছরে পদার্পনের উপলক্ষে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন নেতাকর্মীদের পুনর্মিলনী সফলের লক্ষ্যে এক আলাচনা সভা গত ১ জানুয়রী ২০১৮ইং সোমবার নিঊকাসলের অভিজাত কুহিনুর রেস্টুরেন্টে সাবেক ছাত্রনেতা, নিউক্যাসল আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়ালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহ শামীম আহমেদ। নিউক্যাসল আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা ফয়েজ ঊদ্দিন ও সান্ডারল্যান্ড আওয়ামীলীগে সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্রলীগের যুক্তরাজ্যস্থ প্রাক্তন নেতাকর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করে সভায় প্রধান অতিথির বক্তৃতায় ছাত্রনেতা শাহ শামীম আহমেদ বলেন বাংলাদেশ ছাত্রলীগের ৭০ বছরের ইতিহাস-ঐতিহ্য, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২১ এবং ৪১-এর মর্মকথা ও বর্তমান সরকারের উন্নয়নের কথাগুলো তুলে ধরাই হলো যুক্তরাজ্যস্থ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্মিলনীর মূখ্য উদ্দেশ্য। কেননা, বর্তমান প্রজন্ম বাংলাদেশ, বঙ্গবন্ধু ও ছাত্রলীগের ইতিহাস-ঐতিহ্য ভাল করে উপলব্ধি করতে পারে না বলেই তারা বিভ্রান্তিতে ভোগে। তারা আদর্শিক রাজনীতি থেকে আজ দুরে সরে যাচ্ছে। সুতরাং জননেত্রী শেখ হাসিনার রূপকল্প অনুধাবন করতে হলে জ্ঞানভিত্তিক রাজনীতির চর্চা ও প্রয়োগ আজ খুবই প্রয়োজন। ঊন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাবেক ও বর্তমান

ছাত্রলীগের নেতাকর্মীদের আরো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।সভায় তিনি আরো বলেন পুনর্মিলনীকে সফল করার লক্ষ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়েছে । এ বছরের শুরু থেকেই যুক্তরাজ্যের প্রতিটি বড় শহরে আঞ্চলিক প্রতিনিধি সভার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরাসহ ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের একত্রিত করে সকলের অংশগ্রহনের মাধ্যমে একটি সফল ও স্বার্থক পুনর্মিলনীর আয়োজন করা হবে এবং যুক্তরাজ্যস্থ বাংলাদেশ ছাত্রলীগের সকল জেলার নেতাকর্মীদের একটি মিলনমেলার জন্য পুনর্মিলনীর উদ্যোগ নিয়ে সবার জন্য দরজা উন্মুক্ত রয়েছে।

সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন নর্থইস্ট আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা বদরুল ইসলাম, সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ জিয়াউল ইসলাম, নিউক্যাসল আওয়ামীলীগের সহসভাপতি তাজুদ গনি, শাহ ময়নুল হক জাহান, জহুর ঊদ্দিন, নিউক্যাসল আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরু মিয়া শাহিদ, সান্ডারল্যান্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অমর মেহেদী রুনু, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন নিউক্যাসল শাখার সাধারণ সম্পাদক নির্যাস মিয়া, নিউক্যাসল আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক, নেছার আলী, নিউক্যাসল বাংলাদেশী এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান সুফি আহমেদ, নিউক্যাসল আওয়ামীলীগের সমাজ সেবা সম্পাদক আব্দুল হালিম চৌধুরী মিলন, ধর্ম সম্পাদক ইনছাফ আলী, যুব ও ক্রীড়া সম্পাদক শাহাব উদ্দিন শাবুল, সাংস্কৃতিক সম্পাদক সায়েস্তা মিয়া, দপ্তর সম্পাদক চেরাগ গনি, শিক্ষা বিষয়ক সম্পাদক অমর উদ্দিন, সৈয়দ মাসুম আহমদ, মাহবুহুর রহমান, নিউক্যাসল আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ তাজুল ইসলাম বাবু, কোষাধ্যক্ষ মুস্তাফিজুর রহমান চৌধুরী লিটন, আব্দুন নুর, গোলাম এহিয়া, নর্থইষ্ট আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুশতাক কোরেশী, নিউক্যাসল আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম মিয়া প্রমুখ