ইংল্যান্ডে লকডাউন আরো শিথিলের ঘোষণা দিলেন বরিস জনসন

7151

ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাস সংক্রমনের ৫টি ধাপ উন্নিত করে ইংল্যান্ডে সোমবার থেকে আরো শিথিল হচ্ছে লকডাউন। ফলে কিছু স্কুল আবারো চালু করা হবে। আর এখন থেকে এক সাথে ৬জনের গ্রুপ বাইরে দেখা করতে পারবেন।

করোনাভাইরাস জনিত কারনে নিয়মিত প্রেসব্রিফিংয়ে আজ প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘোষণা দেন।
বরিস জনসন বলেন, এখন থেকে সাধারণ মানুষ গার্ডেনে কিংবা ব্যক্তিগত আউটডোর স্পেসগুলিতে মিলিত হতে পারবেন দূত্ব বজায় রেখে।
তিনি বলেন “এই পরিবর্তনগুলির অর্থ হচ্ছে বন্ধু-বান্ধব এবং পরিবার প্রিয়জনদের সাথে দেখা করা যাবে, এমনকি বয়স্ক আত্মীয় স্বজনদেরও দেখা যাবে” । তবে কেউ রাতে ঘরে অবস্থান করতে পারবেনা। কিংবা দেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গিয়ে দেখাশুনা কিংবা রাত্রী যাপন করা যাবে না।

এখন থেকে ঘরের বাইরে গার্ডেনে একাদিক পরিবার মিলে বারবিকিউ পার্টি করা যাবে। তবে সবাইকে অবশ্যই পরিস্কার পরিচন্ন করতে হবে। যাতে জীবনু নতুন করে আসতে না পারে।
সোমবার থেকে ৪ জনের গ্রুপ গফল কিংবা টেনিস ডাবল খেলতে পারবে।

প্রধানমন্ত্রী নিশ্চিত করেন, সোমবার থেকে নার্সারী ও প্রাইমারী স্কুল চালু করা যাবে এবং ১৫ জুন থেকে কিছু মাধ্যমিক বিদ্যালয়ের ইয়ার ১০ ও ১২ বছরের শিক্ষার্থিরা স্কুলে ফিরে যেতে পারবে।
অপ্রয়োজনীয় দোকান-পাট, গাড়ীর শোরুগুলিও জুনের মাসের মাঝামাঝি থেকে খুলতে পারবেন।

এর আগে, স্কটল্যান্ডের প্রথমমন্ত্রী নিকোলা স্টারজন বলেছেন যে, আগামীকাল থেকে স্কটল্যান্ডে আট জন ঘরের বাইরে দেখা করতে দেওয়া হবে।
এদিকে ব্রিটেনে আজ গত ২৪ ঘন্টায় ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৭,৮৩৭জন।

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী বরিসজন লকডাউন শিথিলে যে পাঁচটি ধাপ পূরণ করা হয়েছে তার ব্যাখা করেছেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবার বীরত্বপূর্ণ পরিক্ষার প্রথম ধাপটি ছিলো গত ২৬ মে, এদিন ইংল্যান্ডে কভিড ১৯ জনিত রোগে আক্রান্ত ৪৭৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

দ্বিতীয় ধাপটি হচ্ছে ধারাবাহিক প্রতিদিনের মৃত্যুর হার হ্রাস। তৃতীয় ধাপ হচ্ছে গত ৭দিন গড়ে ২৩১২জন নতুন করে আক্রান্ত হওয়া।
এছাড়া পিপিই এবং করোনাভাইরাস পরিক্ষার সরঞ্জাম পর্যাপ্ত রাখা হয়েছে।

প্রেসকনফারেন্সে তিনি বলেন, লকডাউন শিথিলের ফলে আয় বঞ্চিত লোকজন উপকৃত হবেন।

পূর্ব লন্ডনের বেথনালগ্রীনে অগ্নিকান্ড: