পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত বেথনালগ্রীনে ফ্লাটে অগ্নিকান্ড: ৪জনকে উদ্ধার

3960

ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বেথনালগ্রীনের একটি ফ্লাটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে। আগুন ছড়িয়ে পড়া ভবনে আটকে পড়া ৪ বাসিন্দাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় বেথনালগ্রীনে হ্যাডলিহ ক্লোজে। লন্ডন ফায়ার ব্রিগেড জানায় আগুন নিয়ন্ত্রনে আনতে প্রায় দুই ঘন্টা সময় লাগে। ৮০জন ফায়ার সার্ভিস কর্মী যুক্ত হয়। আগুন লাগার সাথে সাথেই প্রায় শতাদিক বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়।

লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য আলী আহমদ বেবুল এর টুইটের একটি ভিডিওতে দেখা যায় উক্ত ভবনে আগুন দাউ দাউ করে জ্বলছে।

অগ্নিকান্ডে ভবনের ছাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস। স্টেশন কমান্ডার পল মরগান জানান আগুন লাগার পরপরই বাসিন্দারা ফোন দিতে থাকেন। তারা বলছিলেন আগুন, উত্তাপ ও ধোঁয়ার কারণে তারা ঘরের ভেতরে বাঁচতে পারছে না।

এসময় ঘরের ভেতরে আটকে পড়াদের বেঁচে থাকার নির্দেশনা দিচ্ছিল ফায়ার সার্ভিস কর্মীরা।
দমকলকর্মীরা একটি সিঁডড়ি সহ চতুর্থ তলার ফ্ল্যাট থেকে দুই মহিলাকে উদ্ধার করেছিল। অভ্যন্তরীণ সিঁড়ি দিয়ে একজন পুরুষ এবং একজন মহিলাকে ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হয়।