করোনায় আক্রান্ত হয়ে ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ী শোয়েব আহমদ চৌধুরীর ইন্তেকাল

3006

ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারার ভ্যালেন্স রোডস্থ মাইশা স্টোরের মালিক শোয়েব আহমদ চৌধুরী (৫০) করোনা রোগে আক্রান্ত হয়ে গত ২৬শে মে মঙ্গলবার রয়েল লণ্ডন হাসপাতালে ইন্তেকাল করেছেন ।(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )।

মৃত্যুকালে তিনি স্ত্রী ,দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন ।মরহুমের বাড়ি ছিল গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরের রণকেলী গ্রামে।
তিনি টাওয়ার হ্যামলেটসের পপলারের এবারফিল্ডি ইস্টেইটে বসবাস করতেন ।ব্যক্তিগত জীবনে একজন সদালাপী ,বিনয়ী ও ভাল লোক ছিলেন ।তিনি ভ্যালেন্স রোডের ওসমানী সেন্টারের বিপরীতে মাইশা স্টোর নামে একটি সুইট শপ পরিচালনা করতেন ।স্থানীয় সবার সাথে মরহুমের সুসম্পর্ক ছিলো।

মরহুমের মৃত্যুতে এসপায়ার পার্টির চেয়ারম্যান কমিউনিটি সংগঠক কে এম আবুতাহের চৌধুরী ও কমিউনিটি নেতা মাসুক আহমদ গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ।