১লা জুন থেকে চালু হচ্ছে ইংল্যান্ডের স্কুলগুলো: প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী বরিস জনসন

3525

ওয়ানবাংলানিউজ: পরিকল্পনামত আগামী ১লা জুন থেকে ইংল্যান্ডের স্কুলগুলি চালু করা হবে। এজন্য স্কুলের শিক্ষক ও অভিভাবকদের প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। যদিও তিনি নিজেও স্বীকার করেছেন সবকয়টি স্কুল এক সাথে চালু করা সম্ভব নাও হতে পারে। আজ রবিবার করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত প্রেসকনফারেন্সে তিনি স্কুল চালুর বিষয়টি নিশ্চিত করেন।
বরিস জনসন বলেন, প্রথমে রিসিভশন, ইয়ার ওয়ান, ইয়ার টু ও ইয়ার সিক্স এর ছাত্র-ছাত্রীরা স্কুলে যাবে। তিনি স্কুলের শিক্ষক ও অভিভাবকদের বসে আন্তরিকতার সাথে স্কুল চালু করার পরিকল্পনা নেয়ার আহবান করে।
আগামী বৃহস্পতিবারের মধ্যে সরকারের পূণাঙ্গ গাইডলাইন প্রকাশ করে হবে। করোনাভাইরাসের মহামারি শুরু হলে গত ২০ মার্চ থেকে স্কুলগুলি বন্ধ করে দেয়া।
প্রধানমন্ত্রী আজ তার শীর্ষ উপদেষ্টা ডমিনিক কামিংস এর উপর লকডাইন আইন ভঙ্গ করা নিয়ে সংবাদ মাধ্যম ও রাজনীতিকদের মধ্যে ব্যাপক আলোচনার মধ্যেই তিনি স্কুল চালু করার উপর বেশ দৃঢ়ভাবে ঘোষণাদেন।
তবে স্কুল চালু করা নিয়ে শিক্ষক ইউনিয়নসহ অভিভাবকদের মধ্যে বেশ মতভেদ রয়েছে।

লন্ডনে বাংলাদেশী মানবাধিকার কর্মী মঞ্জুয়ারা মনির মানবিক কর্মকান্ড

ব্রিটেনে করোনাভাইরাসের কারনে বিপর্যস্থ হয়ে পড়া স্বাস্থ কর্মীসহ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবাধিকার কর্মী মঞ্জুয়ারা মনি। পূর্ব লন্ডনের পপলারে বসবাসকারি মঞ্জুয়ারা মনি স্থানীয়দের জন্য প্রায় ২শতাদিক একাদিকবার ব্যবহার যোগ্য মাস্ক বানিয়ে দিয়েছেন

Posted by London Bangla voice on Sunday, 24 May 2020