বাংলাদেশেও জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সামাজিক সাহায্য

361

ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে অসহায় মানুষদের সহায়তায় জিয়া ফোরাম অস্ট্রেলিয়া সিডনীতে তাদের সামাজিক সহযোগিতা অব্যহত রেখেছে। একই সাথে বাংলাদেশের বিপন্ন মানুষের মাঝেও তাদের ত্রান তৎপরতা শুরু করেছে।।

সিডনীতে বসবাসকারী বিশেষ করে যারা এখানে স্থায়ী ভাবে বসবাসের জন্য আইনী লড়াই করে যাচ্ছন অথবা মেধাবী ছাত্র যারা এখানে এসেছেন পড়াশুনা করতে, তারা এখন কঠিন সময় পার করছেন।
জিয়া ফোরাম অস্ট্রেলিয়া তাদের সামাজিক অবস্থানের কথা বিবেচনা করে তাদের ঘরে ঘরে গিয়ে সহযোগিতা প্রদান করে যাচ্ছে। এর পাশাপাশি তারা আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশের নিরুপায় মানুষের মাঝেও ত্রান বিতরনের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসাবে তারা আজ আশুগন্জে ২০০জন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করে। তারা এই সাহায্য ভবিষ্যতেও অব্যহত রাখতে চায় আর এর জন্য প্রয়োজন প্রবাসে অবস্থানরত বিত্তশালীদের ঐকান্তিক সহযোগিতা।