ব্রিটেনে পাঁচ বছরের বেশি যে কেউ করোনা ভাইরাস টেস্ট করাতে পারবেন

1431

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে এখন থেকে পাঁচ অথবা তার চাইতে বেশি বয়সের যে কেউ করোনা ভাইরাসের টেস্ট করাতে পারবে বলে জানিয়েছেন হেলথ সেক্রেটারী মেট হ্যানকক। সোমবার পার্লামেন্টে এক প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান।

হেলথ সেক্রেটারী জানান, করোনা ভাইরাসের উপসর্গ হিসেবে জ্বর, কাশির সঙ্গে মুখের স্বাধ হারিয়ে ফেলা বা কোনো খাবারের ঘ্রান অনুভবের শক্তি হারিয়ে গেলে তাকে করোনার উপসর্গ ধরে ৫ বছর বয়স থেকে শুরু করে যে কেউ করোনার টেস্ট করাতে পারবেন।

রোববার বৃটেনে ১শ হাজার ৬শ ৭৮ জনের করোনা টেস্ট করা হয়েছে। করোনা টেস্টের জন্যে ৭ হাজার ৫শ হেলথ কেয়ার এসিসটেন্সসহ প্রায় ২১ হাজার স্টাফ নিয়োগ করা হয়েছে বলেও পার্লামেন্টকে জানান তিনি।

ব্রিটেনে নতুন করে আরো ১শ ৬০ জন করোনা রোগির মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট ৩৪ হাজার ৭শ ৯৬ জনের মৃত্যু হয়েছে করোনায়।

পৃথক সংবাদ