ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো কমেছে, কমেছে আক্রান্তের সংখ্যা। এটি ব্রিটেনে গত দুই আগে লকডাউন শুরুর পর থেকে সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায়(সোমবার) ১৬০ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল রবিবার ছিলো ১৭০জন, শনিবার ছিলো ৪৬৮জন, শুক্রবার ছিলো ৩৮৪জন। মোট মৃতের সংখ্যা ৩৪ হাজার ৭৯৬ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে — জন। গতকাল রবিবা বলা হয়েছিলো ৩১৪২ জন, শনিবার বলা হয়েছিলো ৩৪৫১ জন, শুক্রবার বলা হয়েছিলো ৩৫৬০জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৪৬ হাজার ৪০৬ জন।
বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১২২ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ২ জন, ওয়েলসে ৪ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ৬ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।
পৃথক সংবাদ















