ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো বেড়েছে, তবে কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায়(শনিবার) ৪৬৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল শুক্রবার ছিলো ৩৮৪জন, বৃহস্পতিবার ছিলো ৪২৪, বুধবার ছিলো ৪৯৪ জন। মোট মৃতের সংখ্যা ৩৪হাজার ৪৬৬ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪৫১ জন। গতকাল শুক্রবার বলা হয়েছিলো ৩৫৬০জন, বৃহস্পতিবার বলা হয়েছিলো আক্রান্ত হয়েছেন ৩৪৪৬ জন, বুধবার বলা হয়েছেলিা ৩২৪২জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৩৬ হাজার ৭১১ জন।
বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৮১ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৪১ জন, ওয়েলসে ১৮ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ৪ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।
টাওয়ার হ্যামলেটসে ঐতিহাসিক দিলচাঁদ রেস্টুরেন্টের উদ্যোগে ৫০০ গরম খাবার বিতরন
Posted by London Bangla voice on Saturday, 16 May 2020















