ঢাকা সংবাদদাতা: ঢাকার বনানীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।
নিহতের নাম জলিল (৪০)। তিনি মাদককারবারি বলে দাবি করছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১২টার পর বনানী টিঅ্যান্ডটি মাঠের কাছে এই ‘গোলাগুলি’ হয় বলে বনানী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানিয়েছেন।
তিনি বলেন, জলিল নামের ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অন্তত দেড় ডজন মামলা আছে।
আসাদুজ্জামানজানান, সে দীর্ঘদিন এলাকায় থাকত না। তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুঁজছিলেন।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বনানী টিঅ্যান্ডটি মাঠের কাছে মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান চালানোর সময় সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে, তখন র্যাবও পাল্টা গুলি করে। এতে একজন নিহত হন।















