ঢাকা সংবাদদাতা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা মনজুর মোহাম্মদ শাহরিয়ার। বুধবার রাতে মনজুর মোহাম্মদ শাহরিয়ার নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে বলে জানান তিনি। মনজুর মোহাম্মদ শাহরিয়ার বর্তমানে অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন।
তিনি বলেন, দুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ দেখা দিলে সকালে রাজধানীর একটি হাসপাতালে পরীক্ষার জন্য যাই। তারা নমুনা সংগ্রহ করে। বিকালে হাসপাতাল থেকে ফোনে রেজাল্ট পজিটিভ এসেছে জানানো হয়। আগামীকাল সকালে অফিসিয়াল রিপোর্ট দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ফোনে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে হোম কোয়ারেন্টিনে আছি।
সবাই আমার জন্য দোয়া করবেন।
করোনা ঝুঁকি নিয়েই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন মাঠে অভিযান করেছেন তিনি।















