লকডাউন শিথিল: ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্রিটিশদের কর্মস্থলে যোগ দেয়া উচিত হবে না: গবেষণা

1856

ওয়ানবাংলানিউজ ডেস্ক: ব্রিটেনে লকডাউন শিথিলের পর হৃদরোগ, ডায়াবেটিস ও ফুসফুস জটিলতায় আক্রান্ত ব্যক্তিদের সুরক্ষা দিতে না পারলে করোনাভাইরাসে আরও ৩০ হাজার ব্রিটিশ নাগরিক মারা যেতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানিরা। মেইল অনলাইন, ওয়েবসাইট।

৫০ দিন পর গতকাল লকডাউন শিথিল করা হয় দেশটিতে। লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজ ও ক্যামব্রিজ বিশ^বিদ্যালয়েরর গবেষকরা এক গবেষণা পত্রে আশঙ্কা প্রকাশ করেছেন, এক বছরের মধ্যে মৃতের সংখ্যা বেড়ে ৭৩ হাজারে দাঁড়াতে পারে।

গবেষকরা বলছেন, ৫ জনের মধ্যে একজন অর্থাৎ ৮০ লাখের বেশি ব্রিটিশ নাগরিক যদি কোভিড-১৯ এ আক্রান্ত হন তাহলে বয়স বা খারাপ স্বাস্থ্যের জন্যে তাদের মৃত্যুর ঝুঁকি বেশি।

তারা বলছেন, এ কারণে লকডাউন শিথিল হলে ওইসব ব্যক্তিদের কর্মস্থলে যোগ দিতে বাধ্য করা যাবে না এবং যাতদিন সম্ভব তাদের সুরক্ষা দিতে হবে।

সরকার যদি কোন পদক্ষেপই গ্রহণ না করে তাহলে সবচেয়ে খারাপ পরিস্থিতি কি হতে পারে সে সম্পর্কে এই গবেষক দল বলছেন, এক বছরের মধ্যে ৫,৯০,০০০ ব্রিটিশ নাগরিক মারা যাবে এবং জনসংখ্যার ৮০ শতাংশ কোভিড-১৯ এ আক্রান্ত হবে।

মঙ্গলবার দেশটির জাতীয় পরিসংখ্যান অফিসের(অফিস অব ন্যাশনাল স্টাটিস্টিকস ডেটা) উপাত্ত অনুযায়ি কোভিড-১৯ এ ইতোমধ্যে ৪৫,৫৫০ ব্রিটিশ নাগরিক মারা গেছে। সরকারি হিসাবে এ পর্যন্ত ৩৩,১৮৬ জন মারা গেছে।
সূত্র: আমাদের সময়