ওয়ানবাংলানিউজ বিশ্বব্যাপী মহামারীতে প্রতি নিয়ত যুদ্ধ করছে সম্মুখ সারীতে থেকে বিভিন্ন হাসপাতালের ডাক্তার , নার্স ও বিভিন্ন কর্মীরা । তাদের প্রতি সন্মান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং কেন্দ্রীয় বিএনপির আহবানে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের তত্ত্বাবধানে ১ লা মে থেকে মাসব্যাপী এনএইচএস ষ্টাফদের জন্য যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে খাদ্য বিতরণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে । তারই ধারাবাহিকতায় আজকে আলষ্টার হসপিটাল, নর্দান আয়ারল্যান্ডের ষ্টাফদের জন্য খাদ্য বিতরণ করে নর্দান আয়ারল্যান্ড বিএনপি। এই সময় উপস্থিত ছিলেন নর্দান আয়ারল্যান্ড বিএনপির সভাপতি আব্দুল রব, সহ সভাপতি জহিরুল আলম জহির, বিএনপি নেতা মুজাহিদ আহমদ, নর্দান আয়ারল্যান্ড যুবদলের প্রতিষ্ঠাতা রাজুল জামান, যুবদল নেতা অভি আলম ও নজরুল আলম রাজু ।















