ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের নিউহ্যামের মেনর পার্কস্থ শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের ম্যানেজমেন্ট কমিটির চেয়ার কমিউনিটি নেতা আব্দুর রউফ এর মাতা মিসেস সালেমা বেগম ১১ মে সোমবার ভোরে ইন্তেকাল করেন। ইন্নালি……..রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমার দেশের বাড়ী বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে। তাকে সোমবারই হেইনল্টস্থ গার্ডেন অব পীসে তাঁকে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট আইনজীবি নিউহাম কাউন্সিলের ডেপুটি মেয়র ব্যারিস্টার নাজির আহমদ।















