ওয়ানবাংলানিউজ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং কেন্দ্রীয় বিএনপির আহবানে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরামর্শে বার্মিংহাম-ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির উদ্যোগে কুইন এলিজাবেথ হসপিটাল বার্মিংহামে কোভিড-১৯এর চিকিৎসায় নিবেদিত ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তাসহ ন্যাশনাল হেলথ সার্ভিস এনএইচএস কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে তাদেরকে উপহার হিসাবে খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয় এবং দেশ নায়ক তারেক রহমানের উপর রচিত একটি বই “The Political Thought Of Tarique Rahman” তাদের হাতে তুলে দেয়া হয়। এই সময় সংশ্লিষ্ট হাসপাতালের কর্মরত স্টাফদের পক্ষ থেকে খাবার গ্রহণ করেন নার্স ইনচার্জ কিরণজিৎ কৌর এবং অনিমেষ ঘোষ, এই সময় তারা বার্মিংহাম-ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান।
যুক্তরাজ্য বিএনপির ১লা মে থেকে মাসব্যাপী এনএইচএস ষ্টাফদের জন্য যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে খাদ্য বিতরণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
তারই ধারাবাহিকতায় ১১ মে সোমবার বার্মিংহাম-ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির খাদ্য সামগ্রী স্বাস্থ্যকর্মীদের কাছে হস্তান্তর কালে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি এম.হরমুজ আলী, সহ সভাপতি ওলি মুক্তা, যুগ্ম সম্পাদক এম. গুলজার আহমেদ ফয়সাল, দপ্তর সম্পাদক আব্দুল কায়ুম।
এই সময় আরো উপস্থিত ছিলেন বার্মিংহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক ছমির আলী, বার্মিংহাম সিটি যুবদলের সভাপতি কয়সর আলী শাহীন, বার্মিংহাম-ওয়েস্ট মিডল্যান্ড যুবদলের সভাপতি মোঃ মুদাচ্ছির খাঁন,বার্মিংহাম সিটি যুবদলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, বার্মিংহাম সিটি যুবদলের সিনিয়র সহ সভাপতি বুরহান উদ্দিন, ওয়েস্ট মিডল্যান্ড যুবদলের সিনিয়র সহ সভাপতি লিটন আহমেদ, বার্মিংহাম সিটি যুবদলের সহ সভাপতি শাহীন আহমেদ কবির আহমেদপ্রমুখ।
নেতৃবৃন্দ বলেন বিশ্বে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে সারা পৃথিবী যখন দিশেহারা, ঠিক এই সময়ে যুক্তরাজ্যের চিকিৎসাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।নিজের জীবন বাজি রেখে তারা মানুষকে বাঁচানোর জন্য যুদ্ধ করে যাচ্ছেন। তাদের এই মহান কাজের স্বীকৃতি স্বরূপ যুক্তরাজ্য বিএনপির এই ক্ষুদ্র প্রয়াস।















