ওয়ানবাংলানিউজ: গত ২২শে মে শনিবার প্রবাসী বাংলাদেশীদের আন্তর্জাতিক সংগঠন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ এর উদ্যোগে স্কটল্যাণ্ড পারলামেন্টে নির্বাচিত প্রথম বাংলাদেশী এমপি ফয়সল হোসেন চৌধুরীর এমবিইর সম্মানে ভারচুয়েলি এক সম্বর্ধনা সভা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । সংগঠনের সভাপতি ড: হাসনাত এম হোসেইন এমবিইর সভাপতিত্বে ও ডাইরেক্টর জেনারেল আ ম ওহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,স্কটিশ লেবার পার্টির লিডার জনাব আনাস সরওয়ার এসএমপি ।
সভায় বক্তব্য রাখেন -স্কটল্যাণ্ডের এডিনবরা থেকে ড: ওয়ালী তছর উদ্দিন এমবিই ,কানাডা থেকে কবি ও শিক্ষাবিদ হাসান মাহমুদ, জার্মানী থেকে মুক্তিযাদ্ধা ও কমিউনিটি নেতা আনোয়ারুল কবির, সিডনি থেকে ড: হোমায়রা চৌধুরী, কেন্ট থেকে মাহিদুর রহমান, বারমিংহাম থেকে এম এ লতিফ জেপি, লণ্ডন থেকে ব্যারিষ্টার কাউন্সিলার নাজির আহমদ, ব্যারিষ্টার নজরুল খসরু, কে এম আবুতাহের চৌধুরী, সাংবাদিক শামসুল আলম লিটন, মাওলানা আব্দুল কাদের সালেহ, ডা: নুরুল আলম, ইউসুফ তালুকদার, ওল্ডহাম থেকে কাউন্সিলার আব্দুল জব্বার, নিউক্যাসল থেকে মাহতাব মিয়া ও সৈয়দ নাদির আজিজ দরাজ, কার্ডিফ থেকে কাউন্সিলার আলী আহমদ, লুটন থেকে সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ ।
সভায় বক্তারা নব নির্বাচিত স্কটিশ এমপি ফয়সল চৌধুরীকে অভিনন্দন জানান এবং তাঁকে বৃটেনে তরুন সমাজের রোল মডেল হিসাবে সমাজের কল্যানে ব্যাপক ভূমিকা রাখার আহ্বান জানান ।

প্রধান অতিথি আনাস সারওয়ার এসএমপি বলেন যে -এডিনবরা থেকে ইতিপুর্বে কোন এসএমপি কালো সংখ্যালঘু সম্প্রদায় থেকে স্কটিশ পারলামেন্টে নির্বাচিত হননি ।ফয়সল চৌধুরী এসএমপি হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ।
তিনি আরো বলেন – প্যালেস্টাইন ইস্যুতে তিনি স্কটিশ পারলামেণ্টে মোশন এনেছেন এবং জোরালো বক্তব্য রেখেছেন ।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি ,চুটকি ও জোক পরিবেশন করে সভাকে প্রাণবন্ত করে তুলেন অংশগ্রহণকারীরা।
সভাপতির বক্তব্যে ড: হাসনাত এম হোসেন এমবিই -গাজায় ইসরাইলিদের বর্বর হামলার নিন্দা জানান ও সংগঠণের পক্ষ থেকে প্রতিবাদ লিপি প্রেরণ করা হয়েছে বলে উল্লেখ করেন ।তিনি আগামী ১৬ ই ডিসেম্বর বৃটেনে মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্বর্ধনা ও সম্মাননা স্মারক প্রদানের ব্যাপারে সংগঠণ কাজ করে যাচ্ছে বলে জানান ।তিনি বিলেতে ইতিহাস সৃষ্টিকারী বিশিষ্ট সমাজসেবী ,কমিউনিটি নেতা ,ব্যবসায়ী ও রাজনীতিবীদ ফয়সল চৌধুরী এমবিইর উত্তরোত্তর সফলতা কামনা করেন ।















