ইতালিতে করোনাভাইরাসে মৃত্যু ৩০ হাজার ছাড়াল

618

আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সর্বশেষ হিসাবে ৩০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইতালিতে মৃতের সংখ্যা সর্বোচ্চে পৌছঁল।

বিবিসি জানায়, শুক্রবার ইতালি নতুন ২৪৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ২০১ জনে। আর নতুন ১ হাজার ৩২৭ জন আক্রান্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২১৭,১৮৫ জনে দাঁড়িয়েছে।
বিশ্বে সরকারি হিসাবে করোনাভাইরাসে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পরই ইতালির অবস্থান। যুক্তরাজ্যে গত বুধবার মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। স্পেন ২৬ হাজারের বেশি মৃত্যু নিয়ে ইউরোপে তৃতীয় অবস্থানে আছে।

ফেব্রুয়ারিতে ইউরোপে করোনাভাইরাস হানা দেওয়ার পর ইতালিই প্রথম লকডাউন জারি করেছিল। এখন দেশটি লকডাউন শিথিল করতে শুরু করেছে। তবে স্কুল, সিনেমাহল, দোকান, বার রেস্টুরেন্ট এখনো বন্ধ রয়েছে এবং জনমসমাগমেও নিষেধাজ্ঞা রয়েছে।