ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (শুক্রবার) আরও ৬২৬ জনের মৃত্যু : নতুন করে আক্রান্ত ৪৬৪৯

2472

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো বেড়েছে, কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায়( শুক্রবার) ৬২৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার ছিলো ৫৩৯ জন। মোট মৃতের সংখ্যা ৩১ হাজার ২৪১জন। আজ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন এনভাইরনমেন্ট সেক্রেটারী জর্জ ইউস্টিস। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে। এর মধ্যে মাত্র ৬ সপ্তাহ বয়সী শিশুও রয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৬৪৯ জন। গতকাল বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ৫৬১৪ জন। বুধবার জানানো হয়েছিলো ৬১১১ জন। মঙ্গলবার জানানো হয়েছিলো ৪৪০৬জন, সোমবার ছিলো ৩৯৮৫। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ১১হাজার ৩৬৪জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩৩২ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৪৯, ওয়েলসে ২৮ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ৫ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেবে মোট মৃত্যুবরণ করেছেন ৪১৪ জন। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।