লন্ডনে বরো মার্কেটে অজানা পাউডারে তিনজন আহত

1365

ওয়ানবাংলানিউজ: গত জুন মাসের প্রথমদিকে লন্ডন ব্রিজ ও বরো মার্কেটে সন্ত্রাসী হামলায় ১২জন নিহত হবার পর আবারো অজানা পাউডারে তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। একটি খামের ভেতরে থাকা পাউডারে তারা আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খামটি স্থানীয় স্টোন স্ট্রিটের একটি জাপানিজ রেস্টুরেন্টে ডেলিভার করা হয়।

স্কটল্যান্ড ইয়ার্ড বলছে, তারা দুপুর দেড় ঘটিকায় উক্ত এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফোন পায় একটি অজানা বস্তু সম্পর্কে। খবর পেয়ে ডজনেরও বেশি ফায়ার ফাইটার, পুলিশ ও প্যারামেডিসিন দল রেস্টুরেন্টি কর্ডন করে রাখে।
তবে পুলিশ বলেছে এটি সন্ত্রাসী সম্পর্কিত নয় এবং খামটিতে এসিড জাতীয় কিছু ছিলনা বলে তাদের বিশ্বাস। অন্যদিকে নিরাপত্তার স্বার্থে ফায়ার সার্ভিস ভবনটি খালি করেছে। সামান্য আহত তিনজনকে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তদন্ত অব্যাহত রয়েছে।