ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু করেছেন ২১০৯২ জন নাগরিক। এর মধ্যে আক্রান্ত হয়েছে ১লাখ ৫৭ হাজার ১৪৯ জন। আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে এপর্যন্ত ৮২জন এনএইচএস কর্মী ও ১৬জন কেয়ারারের মৃত্যু হয়েছে।
আজ সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক বলেছেন “তারা অন্যের যত্ন নিতে গিয়ে নিজেদের জীবন উৎস করেছেন। এক্ষেত্রে আমার একটি গভীর ব্যক্তিগত দায়িত্ববোধ রয়েছে যা আমাদেরকে তাদের প্রিয়জনের যতœ নিতে হবে,”।
তিনি এনএইচএস এবং ফ্রন্টলাইন কর্মীদের জন্য “জীবন বীমা স্কিম” ঘোষণা করেন।
তিনি বলেছেন যে করোনভাইরাস থেকে মারা যাওয়া কর্মীদের পরিবারকে ৬০,০০০ পাউন্ড করে প্রদান করবে সরকার ।
তিনি আরও বলেন: “প্রিয়জনের ক্ষতির কোনও কিছুই প্রতিস্থাপন করা যায়না তবে আমরা তাদের শোকে পরিবারের জন্য আমাদের যা কিছু সম্ভব সব করতে চাই।”
ব্রিটেনে গত ২৪ আরও ৩৬০ জনের মৃত্যু: করোনায়মৃত NHS কর্মীদের প্রতি পরিবারকে দেয়া হবে ৬০ হাজার পাউন্ড
ব্রিটেনে করোনায় ৮২জন এনএইচএস কর্মী ও ১৬জন কেয়ারারের মৃত্যু: প্রতি পরিবারকে দেয়া হবে ৬০ হাজার পাউন্ড
Posted by London Bangla voice on Monday, 27 April 2020















