ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসের জন্যে অক্সফোর্ড ভ্যাকসিন পরীক্ষায় অংশ নেয়া প্রথম স্বেচ্ছাসেবী মহিলাকে নিয়ে মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে। স্বেচ্ছাসেবী মাইক্রোবায়োলজিস্ট ডা: এলিসা গ্রানাতো মারাগেছেন এমন একটি মিথ্যা সংবাদ স্যোশাল মিডিয়ায় প্রচারিত হচ্ছিল। অবশেষে তিনি নিজেই বিবিসিকে একটি ভিডিও বার্তা দিয়ে বলেছেন তিনি সুস্থ আছেন এবং ঘরে চা পান করছেন।
মিথ্যা রিপোর্টে বলা হয়েছিলো গত বৃহস্পতিবার অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়ালে অংশ নেয়া মাইক্রোবায়োলজিস্ট ডা: এলিসা গ্রানাতো পাশ্বক্রিয়ায় মারাগেছেন।
তবে বিবিসি সাংবাদিক ফার্গুস ওয়ালস জানিয়েছেন আমি আজ সকালে কয়েক মিনিট স্কাইপের মাধ্যমে এলিসা গ্রানাতোর সাথে চ্যাট করতে কাটিয়েছি। তিনি বেঁচে আছেন এবং আমাকে বলেছিলেন যে তিনি ’’খুব ভাল” বোধ করছেন।
….and here is Dr Elisa Granato in person. Alive and well pic.twitter.com/Csw1WqmBQa
— Fergus Walsh (@BBCFergusWalsh) April 26, 2020
ডঃ গ্রানাতো, তিনি জানিয়েছেন মৃত্যুর রিপোর্ট দেখে পরিবারের সদস্যদের জানিয়েছেন তিনি বেঁচে আছেন।
অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের প্রধান প্রফেসর অ্যান্ড্রু পোলার্ড, যিনি এই ভ্যাকসিন পরীক্ষার নেতৃত্ব দিচ্ছেন, তিনি বলেছিলেন: “এই ধরণের জাল সংবাদ আমাদের মহামারী মোকাবেলার ক্ষমতাকে ক্ষতিগ্রস্থ করতে পারে। আমরা তা হতে দিতে পারি না। “
ডঃ গ্রানাটো ইউরোপের প্রথম ব্যক্তি যিনি কোনও করোনা ভাইরাস ভ্যাকসিন পরীক্ষার অংশ হিসাবে টিকা পেয়েছিলেন।















