বিশ্বনাথে হাছন রাজার রামপাশার বাড়ীর শেষ স্মৃতিচিহ্নটুকুও ধ্বংসের পথে

1135

নাজমুল ইসলাম মকবুল, বিশ্বনাথ থেকে : লোকে বলে বলেরে ঘর বাড়ী ভালা নায় আমার, কী ঘর বানাইমু আমি শূণ্যেরও মাঝার লোকে বলে বলেরে ঘর বাড়ী ভালা নায় আমার, আগে যদি জানতো হাছন বাঁচবো কত দিন, বানাইতো দালান কোটা করিয়া রঙিন, লোকে বলে বলেরে ঘর বাড়ী ভালা নায় আমার। কালজয়ী এই গানসহ অগণিত গানের অমর স্রষ্টা বিশ্বখ্যাত মরমী কবি হাছন রাজা। এই হাছন রাজাই সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামে জীবন যৌবনের গুরুত্বপূর্ণ একটা সময় অতিবাহিত করেন। বাংলার মরর্মী কবি হিসেবে হাছন রাজার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। জমিদার হাছন রাজার পরিবারের বিশাল ভূ-সম্পত্তি এখনও বিশ্বনাথের রামপাশায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।


রামপাশার হাছন রাজার সেই ঐতিহ্যবাহী রঙ্গের রামপাশার বিশাল বাড়ীটি এখন অযতেœ অবেহেলায় ধ্বংসের দারপ্রান্তে। হাছন রাজার আগের সেই মুল বসত ঘর অনেক আগেই রক্ষনাবেক্ষনের অভাবে নি:শ্বেষ হয়ে গেছে। শুধুমাত্র মুল বসত ঘরের পিছনের পুকুরের একটি ভাঙ্গা ঘাট আছে। সেই ঘাটটি হাছন রাজার তৈরী বলে জানান স্থানীয়রা। এছাড়া হাছন রাজার সময়ের একটি দেয়াল সেখানে রয়েছে।

বাড়ীর সামনে বিশাল দীঘিটিরও অবস্থাও এখন করুন। এক সময়ের ব্যস্ততম ও মনোরম বাড়ী ও দীঘি এখন যেন শূণ্যতায় খা খা করছে। বাড়ীর সামনে দীঘির পারে একটি মনোরম পাকা বাংলোঘর ছিল। হাছন রাজার জীবদ্দশায় সেই বাংলোঘরে সাহিত্য ও সংস্কৃতির আসর বসত। জমজমাট আড্ডা হতো লেখক কবি সাহিত্যিক আউল বাউল ও সংস্কৃতিকর্মীদের বলে জানা গেছে। পরবর্তীতে সেখানে তহশিল অফিস ছিল। কিন্তু বর্তমানে আর কিছুই অবশিষ্ট নেই। অযতœ অবহেলায় ও তদারকির অভাবে হাছন রাজার বাড়ীটির এমন অবস্থা হয়েছে যে, যে কোন সময় ওই বৈঠকখানাটিও ধ্বসে গিয়ে বিশ্বনাথের রামপাশায় হাছন রাজার শেষ স্মৃতিচিহ্নটুকুও মুছে যাবার আশংকা করা হচ্ছে। এছাড়া অবৈধ দখলদাররাও বিশাল দীঘি ও বাড়ীর আশপাশ দখল করতে উটে পড়ে লেগেছে বলে জানা গেছে। এখানে একটি বাজার হওয়ায় দখলদাররা আরও বেপরোয়া হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রক্ষনাবেক্ষনের অভাবে রাতের আধারে এখানে বখাটে ও নেশাখুরেরা দলবদ্ধভাবে জুয়া মদ গাজা সেবনসহ নানা ধরনের অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হওয়ারও খবর পাওয়া যায়। তবুও অগণিত সাহিত্যপ্রেমি ও সঙ্গীতসাধকেরা বাড়ীটি একনজর দেখার জন্য দূর দূরান্ত থেকে রামপাশায় যেতে দেখা যায়। কিন্তু তারা সেখানে গিয়ে দেখেন একটি জরাজীর্ণ ভঙ্গুর পাকা ঘর কালের স্বাক্ষী দাড়িয়ে আছে।

বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ইচ্ছে করলে এই ঐতিহাসিক স্থানটি একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারেন। নির্মাণ করতে পারেন হাছন রাজা মিউজিয়াম, লাইব্রেরী ও অডিটরিয়াম। যেখানে বসতে পারে হাছন রাজার জীবদ্দশায় যে ধরনের কবি সাহিত্যিক ও সঙ্গীত সাধকের মিলনমেলা হতো সেই ধরনের মিলনমেলা।
পরিতাপের বিষয় হাছন রাজার বাড়ীর সামনের বিশাল দীঘিতে ময়লা আবর্জনা ফেলে নোংরা করে রাখা হয়েছে। মরমী কবি হাছন রাজা যে ঐতিহাসিক দীঘি খনন করেছিলেন এতদাঞ্চলের হাজারো জনসাধারনের পানিয় জলের অভাব দুর করণের জন্য এবং ঐতিহ্যবাহী বাড়িটির সৌন্দর্য বর্ধনের জন্য তা আজ নিরবে নিভৃত্তে যেন কান্দে আর হাছন রাজার সেই বিখ্যাত গানের কলিটি স্মরণ করিয়ে দেয় ‘‘মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে, কান্দে হাছন রাজার মন মনইয়ারে।’’ সাত্যিই আজ হাছন রাজা যেন মাটির পিঞ্জিরায় বন্ধি। নাহলে তার বাড়ীর এমন দশা হতো কী?