ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো বেড়েছে। ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (শনিবার বেলা ৩টা পর্যন্ত) মৃত্যু হয়েছে ৮১৩ জনের। এর আগে গতকাল শুক্রবার মৃতুবরণ করেছিলেন ৬৮৪জন। মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ২০৩১৯জন। এই মৃত্যুর পরিসংখ্যান শুধু যারা হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ধারনা করা হচ্ছে বাড়ী ঘরে এবং কেয়ার হাউজে আরো ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৯১৩ জন। গতকাল শুক্রবার আক্রান্ত হয়েছিলেন ৫৩৮৬, বৃহস্পতিবার ৪৫৮৩জন, গত বুধবার ছিলো ৪৪৫১জন। মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১লাখ ৪৮ হাজার ৩৭৭ জন।
বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৭১১ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৪৭, ওয়েলসে ২৩ জন এবং উত্তর আয়ারল্যান্ডে এখনো তাদের মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেবে দেখা যায় মৃত্যু বরণ করেছেন ৭৮১জন।
ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার দেয়া তথ্য মতে গতকাল বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছিলেন ৬১৬জন, বুধবার মৃত্যুবরণ করেছিলেন ৭৫৯, মঙ্গলবার ৬৬৫জন। মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১৯৫০৬ জন।
তবে শুধু ইংল্যান্ডেই হাসপাতালে মৃত্যু করেছেন ১৮,০৮৪জন। স্কটল্যান্ডে ১২৩১ জন। ওয়েলসে ৭৭৪ জন। উত্তর আয়ারল্যান্ডে তথ্য পাওয়া যায়নি।
Diabetes patients should be aware of during Ramadan
রমজানে ডায়াবেটিস রোগীরা যেসব বিষয়ে সতর্ক থাকবেন। যুক্তরাজ্য থেকে Dr Ebadur chowdhury এর পরামর্শ
Posted by London Bangla voice on Friday, 24 April 2020















