কুষ্টিয়ায় পালিয়ে যাওয়ার সময় করোনা আক্রান্ত দম্পতি আটক

406

ঢাকা সংবাদদাতা: ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত নিশ্চিত হয়ে এক দম্পতি কুষ্টিয়া পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করেছে পুলিশ।
আক্রান্ত ঐ দম্পতিকে রাজবাড়ী সদর থানা পুলিশ উদ্ধার করে কুষ্টিয়ায় পাঠিয়েছে বলে জানা গেছে।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা প্রশাসকের তথ্যের ভিত্তিতে রাজবাড়ী-কুষ্টিয়া আ লিক মহাসড়কের রতন ক্লিনিকের সামনে থেকে একটি ব্যাটারিচালিত অটো রিকশা থেকে তাদের উদ্ধার করা হয়। এর পর তাদেরকে কুষ্টিয়ায় পাঠিয়ে দেওয়া হয়।

উদ্ধারকৃত স্বামী জানান, ঢাকার কামরাঙ্গী চরে একটি ভাড়া বাসায় বসবাস করতেন তারা। গত বুধবার তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে এবং বৃহস্পতিবার তার স্ত্রীর শরীরে করোনাভাইরাস ধরা পড়লে তারা ঢাকা থেকে পালিয়ে আসেন।

সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ঢাকা ফেরত ঐ দম্পতিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে।