ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসের পাদুর্ভাবের কারনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ বিশ্বনাথ উপজেলার দরিদ্র পরিবারের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে। স্যোশাল মিডিয়ায় মাত্র ১০দিনের আবেদনে সাড়া দিয়ে ট্রাস্টের সদস্যরা ১০হাজার ৪৩৫ পাউন্ড প্রদান করেন। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় দশ লাখ নব্বই হাজার টাক।
সংগ্রহিত এই টাকা গত ২২ এপ্রিল বুধবার থেকে উপজেলার ৮টি ইউনিয়নের ৪৩ শিক্ষা প্রতিষ্ঠানের ১০৭৫ জন শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে। বাঁচাইকৃত শিক্ষার্থীদের স্কুলের সুবিধা বঞ্চিত তালিকা থেকে নেয়া হয়েছে বলে জানানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে ৯টি মাদ্রাসা ও ৩৪ হাইস্কুল রয়েছে।
ইতিমধ্যে দেওকলস ও দশঘর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা পৌছে দেয়া হয়েছে এবং পরবর্তীতে অন্যান্য ইউনিয়নের শিক্ষার্থীদেরও প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
স্বল্প সময়ের আহবানে সাড়া দিয়ে বিপুল পরিমান আর্থিক সহায়তা প্রদান করায় ট্রাস্টিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি মতছির খান, সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, ট্রেজারার আজম খানসহ ইসি কমিটির কর্মকর্তারা।















