ব্রিটেনে করোনায় আরও (২১ এপ্রিল) ৪ বাংলাদেশীর মৃত্যু

5683

ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটিশ বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। আজ ২১ এপ্রিল মঙ্গলবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্যোশাল মিডিয়ায় তাদের মৃত্যুর খবর প্রকাশ করেছেন তাদের স্বজনরা। আপাতত সরকারী সূত্রে সঠিক কোন পরিসংখ্যান প্রকাশিত না হলেও স্যোশাল মিডিয়ার পরিসংখ্যানেও রয়েছে মতভেদ। করোনায় মৃতদের তালিকা করারও চেস্টা করছেন সংবাদকর্মীরা। ধারনা করা হচ্ছে ১৪০ জন বাংলাদেশী এই মহামারীতে মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ মৃত্যুবরণকারীগন হচ্ছে:

আব্দুল হক চৌধুরী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব বামিংহাম প্রবাসী আব্দুল হক চৌধুরী। তিনি গত ১৪ এপ্রিল মঙ্গল ইন্তেকাল করেন। গত ১২ এপ্রিল রবিবার তার নামাজের জানাযা সম্পন্ন হয়েছে। তার দেশের বাড়ী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আশকান্দি ইউনিয়নের সদরাবাদ পিটুয়া গ্রামে। তিনি বাংলাদেশ শিক্ষা বোর্ডের কন্ট্রলার ও আজাদ বখত উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন। মৃত্যৃকালে তিনি ২ ছেলে ২ মেয়ে রেখেগেছেন। তার ছোট হচ্ছেন বার্মিংহাম প্রবাসী বাংলাদেশ মাল্টিপার্সপাস সেন্টারের সাবেক চেয়ারপার্সন ও বাংলাদেশ কাউন্সিলের সাবেক সেক্রেটারী আব্দুল মঈন চৌধুরী।

সৈয়দ সরোয়ার হুসেন রানা:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন লুটন প্রবাসী গেইটউইক বিমানবন্দরের এয়ারক্রাফট ইঞ্চিনিয়ার সৈয়দ সরোয়ার হুসেন রানা। তিনি গত ১৮ এপ্রিল স্থানীয় একটি হাসপাতালে মৃত্যৃবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৪। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ২ মেয়ে রেখে গেছেন। তার দেশের বাড়ী মৌলভীবাজার জেলার বড় লেখা উপজেলা ইটাউড়ি গ্রামে। তার পিতার নাম মরহুম সৈয়দ আব্দুর মোস্তাকিস।

ছদরুল হক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন লন্ডনের বাসিন্দা ছদরুল হক। তিনি গত ১৭ এপ্রিল শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকারে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
তার দেশেরবাড়ী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল গ্রামে ।

মো: আখলাকুর রহমান:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন লুটন শহরের বাসিন্দা মো: আখলাকুর রহমান। তিনি গত ১৮ এপ্রিল লুটনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিলো ৫৫ বছর। মৃতুকালে তিনি স্ত্রী তিন ছেলে ৩ মেয়ে রেখেগেছেন। তিনি পেশায় একজন মিনিক্যাব ড্রাইভার ছিলেন। তার দেশের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার পালের চক গ্রামে।

করোনায় আরও তিন বাংলাদেশীর মৃত্যু

ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন বাংলাদেশীর মৃত্যু। ধরনা করা হচ্ছে এ পর্যন্ত ১৪০ জনের মৃত্যু হয়েছে

Posted by London Bangla voice on Tuesday, 21 April 2020