জাকির হোসেন কয়েছ: ব্রেক্সিট ভোটের মাত্র সাত দিন আগে ২০১৬ সালের ১৬ জুন লেবার পার্টির জনপ্রিয় এমপি জো কক্সকে এক দুর্বৃত্ত গুলি ও ছুরিকাঘাতে হত্যা করে। তার মৃত্যুর বর্ষপূর্তিতে তাকে স্মরন করেছে ওয়াপিং বাংলাদেশ এসোসিয়েশন ও জো কক্স ফ্রেন্ড। ওয়াপিংয়ের টেমস নদী সংলগ্ন পার্কে আয়োজিত শোক সভায় বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এমপি জো কক্স ওয়াপিং এর বাসিন্দা ছিলেন। তিনি ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্যাটলি ও স্পিন এলাকা থেকে লেবার পার্টির নির্বাচিত পার্লামেন্ট মেম্বার ছিলেন।
নরওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলার আবদাল উল্লার পরিচালনায় স্মরন সভায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস, বেথনালগ্রীন এন্ড বো আসনের এমপি রুশনারা আলী, পপলার এন্ড লাইম হাউজ আসনের এমপি জি ফ্রিজ পেট্রিক,কাউন্সিলার ডেনিস জন্স।
আলোচনা সভাশেষে এমপি জো কক্সের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজানান আগত অতিথিরা।

উল্লেখ্য এই হত্যার ঘটনায় উগ্র জাতীয়তাবাদী এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সাত দিন শুনানির পর ব্রিটিশ আদালত বিশ্বজুড়ে আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।
গার্ডিয়ান লিখেছে, আসামি টমাস মেয়ার এই বিচার প্রক্রিয়ায় আত্মপক্ষ সমর্থনের কোনো চেষ্টা করেননি। ৫৩ বছর বয়সী ওই সাবেক মালিকে রয়টার্স বর্ণনা করেছে একজন নাৎসি সমর্থক হিসেবে।

গত বছরের ১৬ জুন ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির কাছে ৪১ বছর বয়সী জো কক্সকে গুলি করে ও ছুরি মেরে হত্যা করা হয়।
মামলার শুনানিতে বলা হয়, গুলি করার আগে হামলাকারী টমাস মেয়ার বেশ কয়েকবার চিৎকার করে বলেন, ‘পুট ব্রিটেইন ফার্স্ট’। বের্নার্ড কেনি নামের ৭৭ বছর বয়সী এক ব্যক্তি কক্সকে সাহায্যের জন্য এগিয়ে গেলে তাকেও ছুরি মারেন মেয়ার।
কক্স যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার পক্ষে সোচ্চার ছিলেন। নিজের নির্বাচনী এলাকা ব্রিস্টলে এ বিষয়ে একটি বৈঠক করার প্রস্তুতির সময়ই রাস্তার ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।
বিচারক তার রায়ে বলেন, আসামি মেয়ারের অপরাধের যে গুরুত্ব, তাতে তার বাকি জীবন হয়ত কারাগারেই কাটাতে হবে।
পূর্ব লন্ডনের ওয়াপিংয়ে ব্রিটিশ এমপি জো কক্সের মৃত্যু বর্ষপতি পালনhttp://www.onebanglanews.com/news/4771
Posted by onebanglanews.com on Sunday, 18 June 2017















