আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসকে (কভিড-১৯) ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলা এক মার্কিনি করোনায় মৃত্যুবরণ করেছেন। গত মাসের শেষের দিকে ওহিও রাজ্যের বাসিনা জন ডব্লিউ ম্যাকড্যানিয়েল (৬০) নামের ওই ব্যক্তির মধ্যে করোনা শনাক্ত হয়। গত ১৫ই এপ্রিল স্থানীয় এক হাসপাতালে তিনি মারা যান। এ খবর দিইয়েছে দ্য ডেইলি মেইল।
খবরে বলা হয়, করোনায় আক্রান্ত হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনাকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে দাবি করেছিলেন ম্যাকড্যানিয়েল। টুইটারে এক পোস্টে তিনি লিখেছিলেন, করোনা মোকাবিলায় লকডাউন জারির অধিকার নেই কর্তৃপক্ষের। লকডাউন জারি করায় স্থানীয় গভর্নর রিচার্ড মাইক্যাল ডিওয়াইনের সমালোচনা করে পোস্ট দেন।
ম্যাকড্যানিয়েল লকডাউনের ঘোর বিরোধী ছিলেন। ১৫ই মার্চ ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লিখেন, আমি যা শুনছি তা যদি সত্য হয়, তাহলে ডিওয়াইন সকল বার ও রেস্তোরা বন্ধের ঘোষণা দিয়েছে।
আমি বলছি, এসব বাজে কথা। তার হাতে সেই ক্ষমতা নেই। আপনি যদি অসুস্থ হওয়া নিয়ে আতঙ্কিত হয়ে থাকেন, তাহলে বাইরে যেয়েন না। তাই বলে, আমাদের সবাইকে জীবন যাপন থেকে বিরত রাখার প্রয়োজন নেই। তিনি আরো লিখেন, এসব পাগলামি বন্ধ হতে হবে।
করোনার অস্তিত্ত্ব নিয়েও সন্দেহ প্রকাস করেছিলেন ম্যাকড্যানিয়েল। ১৩ই মার্চ দেয়া এক পোস্টে তিনি লিখেন, কভিড-১৯ একটি রাজনৈতিক ষড়যন্ত্র।















