ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসের আক্রন্ত হয়ে গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়। সোমবার দুপুর পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫০ জনের।
এর আগে গত ৬ এপ্রিল ছিলো ৪৩৯ জনের। এর পর থেকে বাড়তে থাকে মৃত্যুর পরিসংখ্যান। সর্বচ্চো মৃত্যু হয়েছিলে গত ১০ এপ্রিল ৯৮০জনের।
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার দুপুর পর্যন্ত এর আগের ২৪ ঘন্টায় আরও ৫৯৬ জন মৃত্যুবরণ করেছিলেন বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার। মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১৬৫১০জন। এই হিসেব শুধু যারা হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তাদের। আর যারা ঘরে কিংবা কেয়ার হাউজে মৃত্যুবরণ করেছেন তাদেরকে এই হিসেবে অন্তভুক্ত করা হয়নি।
এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬৭৬। তবে গতকাল রবিবার ছিলো ৫৮৫০জন। গত শনিবার ছিলো ৫,৫২৬জন, শুক্রবার ছিলো ৫৫৯৯ জন। মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১লাখ ২০হাজার ৬৭ জন।
দ্যা মেইল নিউজে দেখা যায় গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৪২৯ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১২, ওয়েলসে ৯ জন এবং উত্তর আয়ারল্যান্ডে এখনো পর্যন্ত কোন মৃত্যুর খবর আসেনি জন। মোট হিসেব করলে দেখা যায় ৪৫০ জনের মৃত্যু হয়েছে।
ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার দেয়া তথ্য মতে গত রবিবার মৃত্যু হয়েছিল ৫৯৬ জনের, শনিবার মৃত্যু হয়েছিলো ৮৮৮জন, শুক্রবার ৮৪৭ জন, বৃহস্পতিবার ছিলো ৮৬১ । মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১৬৫১০ জন।















