যুক্তরাজ্যে হ্যারি পটার বাস ব্যবহৃত হচ্চেছ স্বাস্ব্য কর্মীদের সেবায়

584

মো: কাওছার : যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবার এনএইচএস কর্মীদের বিনামূল্যে পরিবহন সেবা দিতে ব্যবহার হচ্চেছ হ্যারি পটার ছবির দৃশ্য দিয়ে সাজানো কয়েকটি বাস।

দক্ষিন ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারের আবাসিক ও বাণিজ্যিক এলাকা লিডসডেনে ব্যবহৃত হতো হ্যারি পটার দ্বিতল বাস গুলো। সাধারনত ভক্তদের নিয়ে চলচ্চিচত্র স্টুডিও ঘরে বেড়াতো এ বাসগুলো দিয়ে। কিন্তু করোনাভাইরাসের কারণে এখন লকডাউন চলায় এনএইচএস কর্মীদের বিনামূল্যে পরিবহন সেবা দিতে ব্যবহার হচ্চেছ এগুলো।

করোনাভাইরাসের কারনে তাদের কার্যক্রম বন্ধ থাকায় হ্যারি পটার ফ্র্যাঞ্চইজির প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ও বাস কোম্পানি গোহ্বেন ট্যুরস হার্টফোর্ডশায়রের তিনটি স্থানে স্বাস্থ্যকর্মীদের সেবা দিতে তারা ব্যবহার করছে হ্যারি পটার বাস।

এনএইচএস ট্রাস্টের ওয়ার্ডফোর্ড জেনারেল, সেন্ট অলবানস সিটি এবং হেমের হেস্পিস্টিড হাসপাতালে প্রতিদিন স্থানীয় সময় ভোর ৬টা ও রাত ১০ টায় স্বাস্থ্যকর্মীরা পরিবহন সেবা পাচ্চেছন।

ওয়েস্ট হার্টস হাসপাতালের এনএইচএস ট্রাস্টের পক্ষে পল দা গামা বলেন, অসুস্থতা ও সেলফ আইসোলেশনের কারণে আমাদের শ্রমশক্তি হ্রাস পেয়েছে। যেবস কর্মী সুস্থ আছেন তাদের পরিবহন সংকট রয়েছে। তারা যেন নিয়মিত কর্মস্থলে আসতে পারেন সেজন্য এই দ্বিতল বাস সেবা সত্যিই খুব দরকার ছিল।