ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীদের পুনর্মিলনী উপলক্ষে গত ৪ সেপ্টেম্বর বার্মিংহামের স্মলহিথের স্থানীয় একটি হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রথম ব্যাচের শিক্ষার্থী তাহের আহমদ এবং যুগ্মভাবে পরিচালনা করেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মোঃ ইয়াওর উদ্দিন ও মোঃ আব্দুল বাতেন।
সভায় জানানো ১৯৭৭ সালে বিদ্যালয়ের প্রতিষ্ঠার পর এটিই হবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী। পুনর্মিলনীকে সাফল্যম-িত ও সকলের অংশ গ্রহণের মাধ্যমে সমৃদ্ধ করার লক্ষে বিগত ১৭ আগস্ট বুধবার বার্মিংহামে এবং ২৩ আগস্ট বুধবার লন্ডনে দুটো সভা অনুষ্ঠিত হয়। সভায় যুক্তরাজ্যে বসবাসরত ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর আয়োজনে ইনাতগঞ্জের সকল মানুষকে সম্পৃক্ত করে একটি উন্মুক্ত পুনর্মিলনী আয়োজনের লক্ষে গত ৪ সেপ্টেম্বর বার্মিংহামে চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা সম্মিলিত হন।
সভায় সর্বসম্মতি ক্রমে অক্টোবর মাসের ২৫ তারিখ বুধবার বার্মিহামের পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বার্মিংহামের মাল্টিপারপাস সেন্টারে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত পুনর্মিলনীর কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে যুক্তরাজ্যে বসবাসরত ইনাতগঞ্জ এলাকার সর্বস্তরের মানুষ নিমন্ত্রণ করা হবে বলে সভায় জানানো হয়।
মাওলানা আব্দুল্লাহ আল ইমরানের কুরআন তেলাওয়াতের পর সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় প্রতিষ্ঠাকালিন ছাত্র হেলাল আহমদ খালেদ, মোঃ সিরাজ উদ্দিন, সৈয়দ ইকবাল আহমদ (সৈয়দ আতর আলী) মোঃ নুর আহমদ, মোঃ মঈন উদ্দিন,
বিদ্যালয়ের শুভাকাঙ্খি নাসির আহমদ শ্যামল, মোঃ ফিরোজ উদ্দিন, মকবুল খান আমির সহ অন্যান্য ব্যাচের মধ্যে আব্দুল বাতেন, মহিবুর রহমান, মোঃ আব্দুস সোবহান, দেলওয়ার হোসাইন দিপু, মোঃ দিলবার হোসাইন, মোঃ মশিক আলম, জাফর আহমেদ আজিজ, গোলাম কিবরিয়া আনহার, মোঃ জুবায়ের চৌধুরী, রুকুম আহমেদ, কবির হুসেন, আছাবুর রহমান জীবন, শাহিন খান, দিলাওর রহমান চৌধুরী, আব্দুল হালিম, আব্দুল কাইয়ুম, দুলেনূর হাসান, শাহিন আহমেদ, কামাল হোসেন, আক্তার হোসাইন প্রমুখ।
আসন্ন পুনর্মিলনীকে সাফল্যম-িত করে তোলার লক্ষে কয়েকটি উপ-কমিটি গঠন করে যুক্তরাজ্যে বসবাসরত বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকঙ্খিদের সম্পৃক্ত করার জন্য কমিটির প্রত্যেকের ওপর দায়িত্ব প্রদান করা হয়।















