বেগম খালেদা জিয়ার চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন

1196

ওয়ানবাংলা নিউজ: লন্ডন সফররত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিকালে লন্ডনের মরফিল্ড চক্ষু হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রীর ডান চোখে এই সফল অস্ত্রোপচার হয়।

অপারেশনের ৩ ঘন্টা অতিবাহিত হবার পর তিনি তাঁর বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানের বাসায় ফেরেন। বেগম খালেদা জিয়া সুস্থ আছেন এবং দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন। চিকিৎসকের পরামর্শক্রমে তিনি বিশ্রামে রয়েছেন।

অপারেশনসহ যাবতীয় চিকিৎসা কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করছেন লন্ডনে অবস্থানরত বেগম খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমান। পুত্রবধূ ডা. জোবায়দা রহমান সাবেক এই প্রধানমন্ত্রীকে সার্বক্ষণিক দেখভাল করছেন।