মো: কাওছার : বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬শ, আক্রান্ত প্রায় ২০ লাখ। নতুন ভাবে সংক্রমিত ৭৪ হাজারের বেশি। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে প্রায় ৭ হাজার মানুষ। সারা পৃথিবী জুড়ে রয়েছে লক ডাউন। এ ক্লান্তিকালে কিছু অসাধু ব্যবসায়ীরা চালিয়ে যাচেছ তাদের অবৈধ ব্যবসা। করোনা ভাইরাস প্রতিরক্ষার জন্য ব্যবহৃত মাস্ক দেশের বাহির থেকে বৃটেনে প্রবেশ কালে মাস্কের ভিতরে ১৪ কেজি কোকেন সহ এক ব্যক্তিকে আটক করেছে যুক্তরাজ্য পুলিশ।
বর্ডার ফোস জানিয়েছে মঙ্গলবার ফ্রান্সের কোকোলেসে চ্যানেল টানেল টার্মিনালে ভ্যানটিকে থামিয়ে পোলান্ডের নাগরিক ৩৪ বয়স্ক বয়সী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ভ্যানের ভিতরে ১৬টি মোড়ানো কোকেনের প্যাকেজ উদ্ধার করেছে পুলিশ। মাস্কগুলির ভিতরে প্রায় ১ মিলিয়ন ডলারেরও বেশি মুল্যের কোকেন লুকিয়ে রাখা ছিলো।
সীমান্ত বাহিনীর আঞ্চলিক পরিচালক আয়ান হ্যানসন বলেছেন, করোনাভাইরাসের ক্লান্তিকালে এ সুযোগককে কাজে লাগানোর চেষ্টা করছে মাদক চোরাচালানকারীরা। সীমান্ত পুলিশ জানিয়েছে ঐ মাস্কগুলি পরিক্ষন করবেন এবং ড্রাইভারকে হেফাজতে নিয়ে বিজ্ঞাসাবাদ করা হচ্চেছ।
ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) ডোভার শাখা থেকে ড্যারেন হার্বাট বলেছেন, এই জব্দ করা মাস্কগুলো কাজে লাগানো যাবে কিনা এবং এই চক্রান্তের পিছনে আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে। তদন্তটি এনসিএর কাছে হস্তান্তর করা হয়েছে। বৃটেনের সরকার সীমান্তে আরো জোরদার করার ইঙ্গিত দিয়েছেন।















