করোনার সাথে যুদ্ধ করে অবশেষে চলে গেলেন সিলেটের ডা. মঈনুদ্দিন

702

ঢাকা সংবাদদাতা: করোনা আক্রান্ত হয়ে সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈনুদ্দিন মারা গেছেন।

বুধবার ভোরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ডা. আয়েশা আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।