এম এ জামান, লন্ডন: টানব্রিজ ওয়েল হসপিটালে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত নার্স নাহিদা আজিম নিজ কর্মস্থলে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। মার্চের শেষ সপ্তাহে তার করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। ফলে নিজ বাসায় সেল্ফ আইসোলেশনে যান। দীর্ঘ ষোল দিনের সেল্ফ আইসোলেশনে সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হয়ে গত ১৩ এপ্রিল সোমবার তার কর্মস্থল টানব্রিজ ওয়েল হসপিটালে পুণরায় যোগদান করেন।
কেন্টের অর্পিংটন এলাকায় বসবাসরত নাহিদা আজিম সিটি ইউনিভার্সিটি লন্ডন থেকে নার্সিং ডিগ্রী সফলভাবে সম্পন্ন করে ২বছর আগে টানব্রিজ ওয়েল হসপিটালে নার্সিং পেশায় যোগ দেন। তার পিতার নাম আব্দুল আজিম। সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে বাড়ি।















