ওয়ানবাংলানিউজ: যেসকল পরিবারের শিশু রয়েছে, যাদের অনেকেই স্কুল চলাকালীন সময়ে ফ্রি স্কুল মিলের উপর নির্ভরশীল থাকে, তাদেরকে সহায়তার জন্য টাওয়ার হ্যামলেটস বারার ৬টি ভিন্ন লকেশন থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বিনামূল্যে হট মিল বা গরম খাবারের টেক এওয়ে দেয়া হচ্ছে। যে সকল স্থান থেকে এই খাবার সরবরাহ করা হচ্ছে, সেগুলো হচ্ছে মাইল এন্ড রোডস্থ কুইন মেরী ইউনিভার্সিটি ক্লক টাওয়ার গ্রীন, শেডওয়েলের ৭৯ টার্লিং স্ট্রিটের সেন্ট হিলদাস সোনালী গার্ডেন ও ১১৫ হারফোর্ড স্ট্রিটের হারফোর্ড মাল্টিসেন্টার, হোইটচ্যাপেল এর ১৯২ হ্যানবারি স্ট্রিটের ব্রাডি সেন্টার, ৩৭ ম্যাথেউস রও (বেথনাল গ্রীন) গসিপ গ্রানবি হল, ৮৩ সেন্ট পল্স ওয়ে, ব্রোমলি বই বো’র ১ গেটন হাউসের গেটন ক্লাসরুম, আইল অফ ডগস এর ৫৫ স্টুয়ার্ট স্ট্রিটের সামুদ হল এবং পপলারের ৩০ হ্যা কুরি স্ট্রিটের স্পটলাইট।
বর্তমান পরিস্থিতির কারণে যেসকল পরিবার তাদের বাচ্চাদের খাবার দাবারের সংস্থান করতে হিমসিম খাচ্ছে, তাদের জন্যই এই ফ্রি খাবার সরবরাহ করা হচ্ছে।
যে ৬টি স্থান থেকে ফ্রি খাবার দেয়া হচ্ছে, সেগুলোতে সোশ্যাল ডিসটেন্স বা সামাজিক দূরত্ব নির্দেশনা অনুসরণের স্বার্থে দিনে সর্বোচ্চ ৩০০ প্যাকেট খাবার সরবরাহ করা হবে। এই ফ্রি মিল সোমবার থেকে শুক্রবার – এই ৫ দিন পাওয়া যাচ্ছে।
বিস্তারিত তথ্য জানতে কাউন্সিলের ওয়েবসাইট (www.towerhamlets.gov.uk) ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।















