২৪ ঘণ্টায় নতুন করোনায় আক্রান্ত ১৩৯, মৃত্যু ৪

403

ঢাকা সংবাদদাতা: দে‌শে নতুন করে ১৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন আরো চার জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত ৬২১ জন।
আজ দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা অনলাইন ব্রি‌ফিংএ তথ্য জানান।
এর আগে গতকাল শনিবার (১১ এপ্রিল) করোনা শনাক্ত হয়েছিল ৫৮ জন, মৃত্যু ছিল ৩ জন