ব্রিটেনে একই দিনে আরো বৃদ্ধি পেল মৃতের সংখ্যা: একদিনে সর্বোচ্চ ৯৮০

3133

ওয়ানবাংলানিউজ: নিয়মিত প্রেসব্রিফিংয়ে হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯৮০। এই সংখ্যা একদিনের হিসেবে রেকর্ড। বিবিসির পরিসংখ্যানে দেখাগেছে গত ২৪ ঘন্টায় আজ শুক্রবার বিকাল সাড়ে ৬টা পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ৯৮০জন। এর আগে দুপুরে বলা হয়েছিল ৯৫৩জন রোগী। ইতিপূর্বে সর্বোচ্চ ছিলো গত ৮ এপ্রিল বুধবার ৯৩৮জন। আর গতকাল বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছিলেন ৮৯১জন। এনিয়ে ব্রিটেনে মোট মৃতের সংখ্যা গিয়ে পৌছেছে ৮,৯৩১- জনে

এই প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে আজকের সংখ্যাটি সবচেয়ে বেশি । আজ ইংল্যান্ডে ৮৬৬ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। স্কটল্যান্ডে ৪৮ জন মারা গেছে, ওয়েলসে ২৯ জন এবং উত্তর আয়ারল্যান্ডে ১০ জন রেকর্ড করা হয়েছে।
আজ নতুন করে কতজন করোনায় আক্রান্ত হয়েছেন এই পরিসংখ্যান এখনো প্রকাশ করা হয়নি।
তবে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৭০৬। গতকাল জানানো হয়েছিলো এর আগের ২৪ ঘন্টায় আক্রান্ত হন ৬৫০৭৭ জন। মোট আক্রান্ত হয়েছেন ৭৩৭৫৮ জন।

এদিকে এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে মৃতের বয়স ২৭ থেকে ১০০ বছরের মধ্যে। এর মধ্যে ৫৬ জনের পূর্বে কোন শারীরিক অসুস্থ্যতা ছিলনা।