করোনাভাইরাসে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) ৮৯১ জনের মৃত্যু

1773

ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় আরও মৃত্যু বরণ করেছেন ৮৯১ জন। তবে গতকালকে চেয়ে আজকে মৃত্যুর সংখ্যা কমেছে। ব্রিটেনে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৭৮ জনে।

আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৭৬৫ জন। গতকাল ছিলো ৮২৮জন। ইংল্যান্ডের মৃতের বয়স ছিলো ২৪ থেকে ১০৩ বছর। এর ৪৩ জনের কোন পূর্ব শারীরিক সমস্যা ছিলনা। এনিয়ে শুধু ইংল্যান্ডেই মৃত্যুবরণ করেছেন ৭২৪৮জন।

এদিকে আজ স্কটল্যান্ডে মৃত্যু বরণ করেছে ৮১জন, ওয়েলসে ৪১। নর্থান আয়ারল্যান্ডে ৪ জন।
অন্যদিকে ফরেন সেক্রেটারী ডোমেনিক র‌্যাব জানিয়েছেন ব্রিটেনে মোট ৬৫০৭৭ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯৭৮জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৭৮৪ জন।