করোনা: ব্রিটেনে আবারো বেড়েছে মৃতের সংখ্যা: গত ২৪ ঘন্টায় ৭৮৬ জনের মৃত্যু

3450

ওয়ানবাংলানিউজ: মহামারী করোনায় আক্রান্ত হয়ে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (আজ মঙ্গলবার পর্যন্ত) আরও ৭৮৬ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসির। তবে কয়েক ঘন্টা ব্রিটিশ মিডিয়া মেট্র জানিয়েছিল ৮৫৪ জনের মৃত্যু হয়েছে (মেট্র নিউজের সূত্রে ভুল তথ্য দেয়ায় আমরা দু:খ প্রকাশ করছি। গত কাল ৪৩৯ জনের মৃত্যু খবর জানিয়েছিলো এনএইচএস। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২২৭ জনে
এদিকে শুধু ইংল্যান্ডে করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘন্টায় আরও ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইংল্যান্ডে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৫৫ জন ।
এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে এর মধ্যে শুধু লন্ডনে ২২৪জন, ১৪২জন মিডল্যান্ডে, ১০১জন ইস্ট অফ ইংল্যান্ডে মৃত্যু বরণ করেছেন।
এছাড়া স্কটল্যালেন্ড আরও ৭৪জন, ওয়েলসে ১৯জন, নর্থান আয়ারল্যান্ডে ৩জন মৃত্যুবরণ করেছেন।

ব্রিটেনে গত সোমবার থেকে আজ সকাল পর্যন্ত এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬৩৪জন। আর মোট আক্রান্তের সংখ্যা ৫৫২৪২ জন।

করোনায় আরো দুই ব্রিটিশ বাংলাদেশী প্রবীণের মৃত্যু