ইংল্যান্ডে মাতাল হয়ে ড্রাইভিং: বাবা দিবসে পিতা, পুত্র ও মেয়েকে হত্যা

932

ওয়ানবাংলানিউজ: বাবা দিবসে পোষ্য কুকুরকে সাথে রাস্তায় বের হয়েছিলেন পরিবারের তিন সদস্য। পিতা, পুত্র ও মেয়েকে নিয়ে রাস্তার পাশ দিয়েই হাঁটছিলেন জোশুয়া ফ্লিন (৩৭)। কিন্তু হঠাৎ করে একটি গাড়ী দ্রুত বেগে তাদের উপর দিয়ে চলে যায়।

রবিবার দুপুর আড়াইটায় ইংল্যান্ডের কামব্রিয়ার ডালটন ইন ফার্নেস এর অ্যাবে রোড়ে এই দুঘর্টনা ঘটে। এতে নিহত হয় পুত্র কোবি ডে (১৫), কন্যা স্কাইলার (১২)।
স্থানীয় বাসিন্দারা এই দুঘর্টনাকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪৭ বছর বয়সী স্থানীয় বাসিন্দাকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মদ্যপান এবং বিপদজনকভাবে গাড়ী চালিয়ে মানুষ হত্যার অভিযোগ আনা হয়েছে।

এই দুঘর্টনায় ট্রয় নামক কুকুরটিও মারা যায়। স্থানীয়রা বলছেন, ঘটনাটি বাবা দিবসে হওয়ায় সকলের মনের বেদনা বহুগুনে বাড়িয়ে দিয়েছে।

পৃথক সংবাদ : ব্রিটেনে ইভেন্ট ভেন্যুগুলোর অবস্থা নাজুক। প্রতিদিনই বাতিল হচ্ছে পূর্ব নির্ধারিত শিডিউল