জ্বর-সর্দি নিয়ে মারা গেলেন দুদকের এক পরিচালক

889

ঢাকা সংবাদদাতা: এবার জ্বর-সর্দি/করোনা নিয়ে মারা গেলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান। সোমবার ভোরে কুয়েত মৈত্রী হাসপাতালে তার মৃত্যু হয়। তার স্ত্রী ও সন্তান আইসলেশনে রয়েছেন বলে জানা গেছে।

দুদকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কিছুদিন আগে ওই পরিচালক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেসময় তার সর্দি ও জ্বর ছিল। পরবর্তীতে তিনি করোনা আক্রান্ত বলে নিশ্চিত হওয়া যায়। গত পরশুও তার শারীরিক অবস্থা উন্নতির কথা জেনেছি।

কিন্তু আজ সকালে তিনি মারা গেছেন।
এই কর্মকর্তা আরো জানান, মৃত্যুর পর ওই পরিচালকের স্ত্রী ও সন্তানকে আইসোলেশনে রাখা হযেছে।
মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের ২২ তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। ২০১৭ সালের জুলাই মাসে তাকে দুদকের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।
দুদকের এই পরিচালক কীভাবে করোনায় আক্রান্ত হলেন তা নিয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। তিনি দুদকের নিয়োগ কমিটির সদস্য ছিলেন। সাম্প্রতিক একাধিক ভাইবা বোর্ডেও ছিলেন। সেখানে কারও দ্বারা সংক্রমিত হয়েছেন কি না তা নিয়ে আলোচনা রয়েছে।
দুদক কর্মকর্তার মৃত্যুর পর তার স্ত্রী ও সন্তানকে আইসোলেশনে রাখা হযেছে। মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের ২২ তম ব্যাচের কর্মকর্তা ছিলেন।