মানহানির অভিযোগে অপু উকিলের বিরুদ্ধে মামলা

863

ঢাকা সংবাদদাতা: খালেদা জিয়াকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিয়ে মানহানি করার অভিযোগে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অপু উকিলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) আইনজীবী জিল্লুর রহমান ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-আইনবিষয়ক সম্পাদক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বাদী জিল্লুর রহমান বিষয়টি জানিয়েছেন।