ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাস মোকাবেলায় বেশ কিছু প্রদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার। গতকাল সোমবার রাতে তিন সাপ্তাহের বিশেষ জরুরী অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। জরুরী কাজ ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার নিদের্শ দেয়া হয়েছে। যদিও অনেকে তা মানতে নারাজ।
এদিকে ‘সাড়ে ৩ মিলিয়ন অ্যান্টিবডি টেস্ট অর্ডার দিয়েছে সরকার ।’ম্যাট হ্যাঁকক জানিয়েছেন সরকার সাড়ে ৩ মিলিয়ন অ্যান্টিবডি টেস্ট কিনছে, এটি ভাইরাস আছে কিনা তা মানুষকে জানাতে সক্ষম হবে। তিনি বলেন এই টেস্টগুলো খুব শীঘ্রই অনলাইনে আসবে,” ।
একই সাথে এনএইচএস কর্মীদের ৭.৫ মিলিয়ন পিস প্রতিরক্ষামূলক সরঞ্জামের আদেশ দেওয়া হয়েছে।
স্বেচ্চাসেবী খুঁজছে সরকার:
ব্রিটেনের এনএইচএসের কর্মীদের সহযোগিতা করার জন্য দুই লক্ষ পঞ্চাশ হাজার সেচ্চাসেবী খুঁজছে ব্রিটিশ সরকার । মঙ্ঘলবার ডাউনিং স্ট্রিটে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ব্রিটেনের হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক । এসময় তিনি বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় লন্ডনের এক্সেল এক্সিবিশেন সেন্টারে একটি হাসপাতাল নির্মান করা হবে সেখানে দুইটি ওয়ার্ডে প্রায় চার হাজার রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে। অস্থায়ী হাসপাতালটির নামক করণ করা হয়েছে এনএইচএস নাইটেঙ্ঘেল হসপিটাল। এটি নির্মানে ব্রিটিশ সেনাবাহিনী সহায়তা করছে।
লন্ডন মেয়রের সতর্কতা জারি
গতকাল সোমবার রাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেনে কড়া নিষেধাজ্ঞা জারি করলেও আজ মঙ্ঘলবার সকালেই লন্ডনের আন্ডার গ্রাউন্ডগুলোতে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভীড়। ব্রিটেনের বেশ কিছু মূল ধারার গনমাধ্যমে দেখা যায় যাত্রীরা নিজের মত কোন দুরুত্ব বজায় না রেখেই যে যার মত ভ্রমন করছেণ। এমন পরিস্থিতিতে লন্ডনের আন্ডারগ্রাউন্ড যাত্রীদের সতর্ক করা হয়েছে যে, যদি তারা ট্রেনে নিরাপদ দুরুত্ব বজায় না তাহলে করোনা ভাইরাসের কারনে আরও বেশি লোক মারা যাবে। লন্ডনের মেয়র সাদিক খান সকালে বাস ও টিউবে এমন ভীড় দেখার পরেই এই সতর্কতা জারি করেন।
সাদিক খান বলেন, যোগাযোগ ব্যবস্থা গুলো কেবলমাত্র প্রয়োজনীয় কর্মীদের জন্য খোলা রাখা হয়েছে। এদিকে জনসমাগম বন্ধে পুলিশ অফিসারদের মোতায়েন করার জন্য আহ্বান জানিয়েছে একটি পরিবহন ইউনিয়ন। এখন পর্যন্ত কোভিড -১৯ এ লন্ডনে ১৩০ জনেরও বেশি মানুষ মারা গেছে যা পুরো যুক্তরাজ্যর মৃতের সংখ্যার এক তৃতীয়াংশ।
শেষ খবর পর্যন্ত ব্রিটেনে করোনা ভাইরাসে মারা গেছে ৪২২ জন।















