ব্রিটেনে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ৮৭ জনের মৃত্যু: মঙ্গলবার পর্যন্ত ৪২২ জন

2528

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে আরও ৮৭ জন রোগী মারা গেছেন । একদিনে ব্রিটেনে এটি সর্বাধিক সংখ্যক করোনাভাইরা্সে মৃত্যুর ঘটনা, যা মোট সংখ্যা ৪২২ জনে দাঁড়িয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় সর্বাদিক সংখ্যক ১৪২৭ জন এই রোগে আক্রান্ত হয়েছে। বর্তমানে এর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮হাজার ৭৭ জনে। অন্যদিকে এনএইচএস জানিয়েছে গত ২৪ ঘন্টায় শুধুমাত্র লন্ডনের নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথ কেয়ারে ২১ জন মারাগেছেন। সব মিলিয়ে লন্ডনেই মারাগেছেন ২৭ জন। আজকে সবচেয়ে কম বয়সীদের মধ্যে ৩৩ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ব্রিটেনে ৩ সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় লন্ডনে জাতির উদ্দেশ্যে তিনি এই ঘোষণা দিয়েছেন। পার্সটুডে, ২৪

বরিস জনসন বলেন, লকডাউন চলাকালে জরুরি পণ্যসামগ্রী বা ওষুধ কেনা ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। একসঙ্গে দু’জনের বেশি জমায়েত হওয়া যাবে না। আইন ভঙ্গ করলে ৩০ পাউন্ড করে জরিমানা করা হবে। কেউ নির্দেশ অমান্য করলে পুলিশ ব্যবস্থা নিবে।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। লাইব্রেরি, খেলার স্থান, ব্যায়ামাগার এমনকি উপাসনালয়ও বন্ধ থাকবে। সামাজিক অনুষ্ঠান, বিয়ে ও ধর্মীয় সমাবেশসহ জনসমাগম থেকে বিরত থাকতে হবে।প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ব্রিটেনে ৩ সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় লন্ডনে জাতির উদ্দেশ্যে তিনি এই ঘোষণা দিয়েছেন। পার্সটুডে, ২৪

বরিস জনসন বলেন, লকডাউন চলাকালে জরুরি পণ্যসামগ্রী বা ওষুধ কেনা ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। একসঙ্গে দু’জনের বেশি জমায়েত হওয়া যাবে না। আইন ভঙ্গ করলে ৩০ পাউন্ড করে জরিমানা করা হবে। কেউ নির্দেশ অমান্য করলে পুলিশ ব্যবস্থা নিবে।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। লাইব্রেরি, খেলার স্থান, ব্যায়ামাগার এমনকি উপাসনালয়ও বন্ধ থাকবে। সামাজিক অনুষ্ঠান, বিয়ে ও ধর্মীয় সমাবেশসহ জনসমাগম থেকে বিরত থাকতে হবে।