করোনাভাইরাস: ম্যাকডোনাল্ডস, নান্দোস, কোস্টা কফি, ইতুসু, স্যান্ডউইচ বার সাবওয়ে বন্ধ ঘোষণা

2052

ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইন্টারন্যাশনাল ফাস্ট ফুড রেস্টুরেন্ট ম্যাকডোনাল্ডসসহ জনপ্রিয় খাবারের দোকান নান্দোস, কোস্টা কফি, ইতুসু, স্যান্ডউইচ বার সাবওয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবারের পর থেকে এসকল দোকান বন্ধ রাখা হবে।

এর পরে যুক্তরাজ্যে ম্যাকডোনাল্ডসের ১২৭০টি শাখা, নান্দোসের প্রায় ৪০০টি শাখাসহ অন্যান্য প্রতিষ্ঠানের শত শত শাখা বন্ধ রাখা হবে।

শুক্রবার প্রধানমন্ত্রী বরিস জনসনের ঘোষণার পর থেকে এসকল শাখা বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এর ফলে হাজার হাজার কর্মচারী চাকুরী হারালেও সরকার ঘোষিত ৮০ পার্সেন্ট বেতনের সুবিধা ভোগ করতে পারবে তারা।