ঢাকা সংবাদদাতা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শশুর সাবেক নৌবাহিনী প্রধান, যোগাযোগ ও কৃষি মন্ত্রী রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৬ আগস্ট রোববার ধানমন্ডির ৫ নম্বর রোডে অবস্থিত মাহবুব আলী খানের স্ত্রী ইকবাল মান্দ বানুর বাসভবনে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মাহবুব আলী খানের ৩৩ তম মৃত্যুবার্ষিকীর দোয়া ও মিলাদে বিএনপির ও তার অংগ সংগঠনের হাজার হাজার নেতা কর্মীর সমাবেশ সরগরম হয়ে উঠে ধানমন্ডির এ বাসাটি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, খোন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ, নজরুল ইসলাম খান। বিএনপির অন্যান নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল নোমান, আব্দুল মান্নান, গোলাম আকবর খোন্দকার, আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, হবিবুন্নবী খান সোহেল, ডা. ডোনার, মাহবুব উদ্দিন খোকন, জয়নাল আবেদিন, কামরুজ্জামান রতন, শরফুদ্দিন, সামসুজ্জোহা, আবুল বাশার, ফজলুল হক মিলন, আমিরুল ইসলাম আলীম, শেখ শামীম, শফিউল বারি বাবু, যুবদল নেতা নীরব, টুকু প্রমুখ।















